বৃহস্পতিবার , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের  মানববন্ধন ও কর্মবিরতি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে খাগড়াছড়িতে  মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃুধবার (০৮ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর এবং সকল উপজেলার পেশাজীবি সাংবাদিকবৃন্দ ব্যানারে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়।
সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে নানা ধরনের বাধার ঘটনা বেড়ে গেছে।  মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য এসব ঘটনা হুমকিস্বরূপ উল্লেখ্য করে বক্তারা বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খাগড়াছড়িতে সাংবাদিকরা  বিভিন্ন ভাবে হেনস্থাসহ মৃত্যুর ঝুঁকিতে থাকে। প্রশাসনের উদাসিনতার কারণে সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার স্বীকার হন।সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না,তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র এবং জবাবদিহিতা বিপন্ন হবে।সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ,পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা,হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবী করেন সাংবাদিকরা।
এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ – সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি শেষে সাংবাদিকরা খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি পেশ করা হয়।

Please follow and like us: