, || - ||

নিরাপদে মা ইলিশের ডিম ছাড়ার লক্ষ্যে ২২ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। শংকা বাড়াচ্ছে ভারতীয় জেলেরা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
আজ থেকে আগামী ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ আহরণ। এ সময়ে পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রজনন সহ মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশের ডিম ছাড়ার সময়কে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে জেলেদের উপর নিষেধাজ্ঞা না থাকায় তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ ধরে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় জেলেরা কোনভাবেই যেন নিষেধাজ্ঞা কালীন সময়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ না করতে পারে সে লক্ষ্যে ফিশিং ট্রলার মালিক সমিতি ও জেলেদের পক্ষ থেকে কোষ্টগার্ড এবং নৌবাহিনীর নিয়মিত টহল জোরদার করার দাবী জানানো হয়েছে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারী নির্দেশনা অনুযায়ী আজ থেকে আগামী ২২ দিন মা ইলিশের ডিম ছাড়ার সময় দেশের অভ্যন্তরের বিভিন্ন নদী ও সমুদ্রে বিশেষ করে ইলিশের অভয়াশ্রম গুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। জেলেদের সচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং ও লিফলেট বিতরন করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে দেশি-বিদেশি ট্রলার বাংলাদেশী জলসীমায় প্রবেশ করে যাতে নির্ধারিত এলাকা থেকে মাছ ধরতে না পারে সে ব্যাপারের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে নৌ-বাহিনী, কোস্ট গার্ড, পুলিশ বাহিনীর পাশাপাশি আকাশে বিমান বাহিনীর টহলের নির্দেশনা রয়েছে।
কোষ্টগার্ড মংলা পশ্চিম জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান জানান, বাংলাদেশের সমুদ্রসীমায় কোষ্টগার্ডের টহল সবসময় সচেষ্ট রয়েছে। তবে, ভারতীয় জেলেরা নিষেধাজ্ঞাকালীন সময়ে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারী বাড়ানো হয়েছে।
Please follow and like us: