গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের উপ-নির্বাচনে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুবিধা বঞ্চিত দারিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা চালু করেছে। সরকারের উল্লেখযোগ্য কর্মকান্ডের ফলেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দারিয়েছে। ফলে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। দেশের মানুষকে আজ না খেয়ে থাকতে হয় না। সরকার ১০টাকা কেজি চাল দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য বিনামুল্যে বই বিতরন ও উপবৃত্তি প্রদান করছে। আগামী ২১ মার্চ সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পলাশবাড়ী পৌরসভা উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবাও প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন কালে বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন নির্বাচনে অংশগ্রহনের নামে কেউ জ্বালাও পোড়াও কিংবা নাশকতা করার চেষ্টা করলে জনগন তা কঠোর হস্তে মোকাবেলা করবে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। মনে রাখবেন নৌকা উন্নয়নের প্রতীক নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক তাই সবাই নৌকায় ভোট দিবেন। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক ও উপজেলা আ’লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও উপজেলা সমাজ সেবা অফিসার (অঃ দাঃ) নাজমুল হোসেন প্রমুখ।
, || - ||
নির্বাচনে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে জনগণ তা কঠোর হস্তে[ মোকাবেলা করবে – এ্যাড উম্মে কুলসুম স্মৃতি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: