আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী, গাড়ির চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে পৌরসভা বিএনপি ও যুবদল। বৃহস্পতিবার বিকেলে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওসমাণ গণি, ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি আবদুর রহিম, ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি মামুন, ৬নং ওয়ার্ড যুবদল সেক্রেটারী আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে প্রতিদিনই চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের পাড়া-মহল্লায় নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
, || - ||
নির্বাচন বর্জনের আহবানে চৌদ্দগ্রাম বাজারে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: