কাজী সালসাবিল পরোয়া-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য যাচাই-বাছাইয়ে প্রখর দৃষ্টিভঙ্গি ও আরো দায়িত্বশীল করতে, চট্টগ্রাম বিভাগের ৫৯ জন নারী সাংবাদিকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন সময়ে সাংবাদিকতার নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুইটি ব্যাচ নিয়ে আবাসিক প্রশিক্ষণ শুরু হয় ১৬-১৮ প্রথম ব্যাচ ও ১৭-১৯ দ্বিতীয় ব্যাচ। এতে নারী সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন বিষয়ক খুঁটিনাটি ও অজানা বিষয়ে ধারণা লাভে সুযোগ ঘটেছে।
ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি এই প্রশিক্ষণগুলোর আয়োজন করে। নগরীর হোটেল টাওয়ার ইন-এ আয়োজিত প্রশিক্ষণের প্রথম ব্যাচ শুরু হয় ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারিতে শেষ হওয়া এই প্রশিক্ষণ নারী সাংবাদিকদের দক্ষতাকে আরো শক্তিশালী করেছে বলে জানান অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা।
প্রতি ব্যাচে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের মোট ৫০ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— নির্বাচন প্রেক্ষাপটে মত প্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড, জেন্ডার ভায়োলেন্স,বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ঝুঁকি ও সম্ভাবনা, তথ্য যাচাইয়ের কৌশল, নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিংয়ের আইনগত কাঠামো, পাশাপাশি নারী সাংবাদিকদের শারীরিক, অনলাইন ও মানসিক নিরাপত্তা।