, || - ||

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হলে জনগণের মাইলফলক হয়ে থাকবে : মুজ্জাম্মিল হক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ-  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী ও দলের নগর শাখার সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হক বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে কাজ করছে। আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হলে জনগণের মাইলফলক হয়ে থাকবে। জয়ী হতে পারি আর না পারি জনগণের আধিকার আদায়ে কার্যক্রম অব্যাহত রাখবো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। মাদক, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও সন্ত্রাসমুক্ত নগরী গঠনে কাজ করতে চাই।
গতকাল বৃহস্পতিবার পৌনে ১টার দিকে মনোনয়নপত্র দাখিল শেষে তিনি এসব কথা বলেন।

Please follow and like us: