সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিকের মৃত্যু জনিত কারনে নিয়ম মোতাবেক পদটি শূন্য ঘোষণা করা হয়।
এখন পদটিতে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল হক এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই-বাছাই ১মার্চ (রবিবার),প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ (রবিবার) এবং ভোট গ্রহণ আগামী ২৯ মার্চ (রবিবার)।
Please follow and like us: