এম মনসুর আলী,সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। তৃণমূলের নেতা কর্মীদের সাথে দেখা- সাক্ষাৎ ও খোঁজ -খবর নিতে আজ বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা (ব্রাহ্মণবাড়িয়া -২) সরাইল-আশুগঞ্জে আসলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অগ্নিকন্যা খ্যাত ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি তাঁর নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে নেতা-কর্মীদের সাথে দেখা করেন, তাদের খোঁজ-খবর নেন এবং তাদের সমস্যার কথা শুনেন। নেতা-কর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তা নিষ্ঠা, সততার সাথে পালন করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন।
সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক লোকমান হোসেন তাঁকে অনাড়ম্বর পরিবেশে সংবর্ধনা দেন।মেসেঞ্জারে তিনি বলেন, সংসদে যোগ দেওয়ার পর নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করার জন্য উনি নিজ এলাকায় অবস্থান করছেন নেতা-কর্মীদের সুখ-দুঃখের কথা শুনছেন।
উল্লেখ্য গত ২৮ মে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন।