বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে মার্চ (বুধবার ) পিরব ইউপির সিহালী উচ্চ বিদ্যালয় মাঠে পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নৌকার ভোট বাড়াতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে,আমাদের জামাত বিএনপির সঙ্গে লড়াই নয়, নিজেদের বাড়ি ঠিক করতে হবে।
সন্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা,যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সাগর কুমার রায়, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো,
শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন, জেলা আ’লীগ সদস্য সোহরাব হোসেন ছান্নু,কামরুল হুদা উজ্জ্বল, তৌহিদুর রহমান মানিক,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আকরাম হোসেন, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে মোঃ শাজাহান ও সাধারণ সম্পাদক হিসাবে মোঃ শহিদুল ইসলাম নির্বাচিত হন।
Please follow and like us: