নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী শিরীন আখতারের সমর্থনে দিনব্যাপী মোটরসাইকেল বহর নিয়ে ব্যাপক গণসংযোগ করেছে ছাগলনাইয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এসময় নৌকার সমর্থনে অসংখ্য সমর্থক মোটরসাইকেল বহরে অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে পৌরসভা ফটক থেকে শুরু বহরটি দিনব্যাপী পৌর এলাকার ৯টি ওয়ার্ড প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী নুর হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মুজাহারুল ইসলাম মুসা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম উদ্দিন পাটোয়ারী খোকন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ছলিম উল্যাহ ভূঁঞা হুমায়ুন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুল হক ও সমর্থকবৃন্দ।
Please follow and like us: