শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস মুকসুদপুরে মন্ডপে মন্ডপে প্রধানমন্ত্রীর পূজার শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
মুকসুদপুর-কাশিয়ানী গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস মুকসুদপুর উপজেলার মন্ডপে মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন।
তিনি মহা অষ্টমী পূজার দিন বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মুকসুদপুর উপজেলার অর্ধশত মন্ডপ ঘুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূজার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি পূজা মন্ডপ কমিটির সদস্য, পূজারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাদের খোঁজ খবর নেন। মুকুল বোস মন্ডপে মন্ডপে স্বাধীনতার প্রতিক বঙ্গবন্ধুর নৌকায় ভোট চান। এসব মন্ডপে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
মুকুল বোস ব্যক্তিগত ভাবে প্রত্যেক পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা আমাদের স্বাধীন স্বদেশ উপহার দিয়েছে। প্রধানমনস্ত্রী শেখ হাসিনা নৌকার কান্ডারি হয়ে দেশকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি এনে দিয়েছেন। এখন তাঁর নেতৃত্বে অদম্য বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রী বেঁচে থাকলে বাংলাদেশ ২০৪১ সলের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিনত হবে। আতœ মর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা উচু করে দাড়াতে পারবো। প্রধানমন্ত্রী আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে প্রধানমন্ত্রীর পূজার শুভেচ্ছা পৌঁছে দিলাম। আপনারা প্রধানমন্ত্রীর জন্য সব সময় অশির্বাদ করবেন। তিনি যেন সুস্থ্য থেকে দেশের ও মানুষের সেবা করতে পারেন।

Please follow and like us: