উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলের সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার শহরের বড়বাজারের আবাসিক হোটেল নীরব থেকে পুলিশ অস্ত্রসহ মনির হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। গভির রাতে সদর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। আটক মনির হোসেন নড়াইলের বাসিন্দা। তবে পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করা হয়নি। হোটেলের এক কর্মচারি জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে মনির হোসেন হোটেলের ৮ নম্বর কক্ষে ওঠেন। নিজেকে চাকরিজীবী বলে পরিচয় দেন। তবে হোটেলের প্রবেশের পর তার জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হলে তিনি বলেছেন আমি ফ্রেস হয়ে একটু পরে দিচ্ছি। এরপর তিনি প্রয়োজনীয় কাজের কথা বলে হোটেলের বাইরে থাকেন। সন্ধ্যার পরে হোটেলের এলে আবারো তার কাছে পরিচয়পত্র চাওয়া হয়। এসময় দিচ্ছি বলে সময় ক্ষেপন করে। এরই মধ্যে রাত ১১টার দিকে সদর ফাঁড়ি পুলিশের একটি টিম হোটেলে এসে অস্ত্রসহ তাকে আটক করে নিয়ে যান। এছাড়া আটক মনির হোসেনের ঠিকানা শুধুমাত্র নড়াইল লেখা হয়েছে। সেখামে গ্রাম, থানা ও মোবাইল নম্বর কোন কিছুই লেখা নেই। কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেছেন, একজনকে আটকের কথা শুনেছি। কিন্তু তার কাছে কি অস্ত্র পাওয়া গেছে তা এখনো জানা যায়নি।
, || - ||
নড়াইলের বাসিন্দা গ্রেফতার অস্ত্র উদ্ধারের কথা অস্বীকার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: