নয়া আলো ডেস্কঃ- শ্রীপুর অনলাইন প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, নয়া আলো ডটকম এর শ্রীপুর প্রতিনিধি মো.সাইফুল আলম সুমনের পিতা মো.মুনসুর আলী ভূইয়া (৭৫) গত শুক্রবার আনুমানিক রাত ১১.৫৮ মিনিটে ইন্তেকাল করেছেন ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন’’। গত শনিবার বেলা ১১টার সময় নামাজে জানাযা শেষে উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়। তিনি বাটা সু কোম্পানী (বিডি) লিমিটেড হতে তার কর্মজীবন শেষ করে দীর্ঘদিন নিজ গ্রামের বাড়িতেই বসবাসরত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Please follow and like us: