, || - ||

“নয়া আলো” নিউজ পোর্টালের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্পাদক ও প্রকাশকের -বাণী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বিসমিল্লাহির রহমানির রহীম

পরম করুনাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবাণীতে মহান স্বাধীনতার মাসে অনলাইন সংবাদ মাধ্যম “নয়া আলো” নিউজ পোর্টালের ৫ম বর্ষ শেষ করে ৬ষ্ঠ বর্ষে পদার্পন করলেন। আজ “নয়া আলো” নিউজ পোর্টালের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকি। এজন্য সর্বপ্রথমে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরেই শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ নামের এই স্বাধীন ও সার্বভৌম ভূখন্ডের আবির্ভাবে যাঁর অবদান অবিস্মরণীয় সেই মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। আরো স্মরণ ও আত্নার মাগফিরাত কামনা করছি সেই সকল বীর শহীদদের যাঁরা এই সবুজ ভূখন্ডকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ও জীবনকে বিলিয়ে দিয়ে এই মাসে মহান স্বাধীনতা দিবস ঘোষনা দিয়ে ছিলেন। তথ্য প্রযুক্তির অবিস্মরণীয় বিকাশ সাধনের ফলে আজ সারা বিশ্ব যেভাবে এগিয়ে চলেছে, আমাদের এই স্বাধীন ভূখন্ড বাংলাদেশও সেই এগিয়ে চলা বিশ্বের সাথেই তাল মিলিয়ে চলছে। তথ্য প্রযুক্তির অবদানে বিশ্ব যখন আজ হাতের মুঠোই, ঠিক সেই সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রতিনিয়ত ঘটে যাওয়া সংবাদ হাতের বাইরে থাকাটা বেমানান। সেই সংবাদকে হাতের নিকটে পেতে সংবাদ মাধ্যমের কোন বিকল্প নেই। তথ্যবহুল, বস্তুনিষ্ঠ এবং দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর সংবাদ প্রকাশ করে জনসাধারণের জ্ঞান, মেধা ও যোগ্যতার বিকাশ সাধনে অংশগ্রহন এবং দেশের সার্বিক উন্নয়নের চিত্র দেশবাসীর নিকট তুলে ধরার মহান লক্ষ্যকে ২০১৪ সালের ৩০ মার্চ “নয়া আলো” নিউজ পোর্টালের যাত্রা শুরু করি। বর্তমানে বাংলাশে “নয়া আলো” শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল। আমাদের এই মহান লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন পেশাজীবি মানুষ ও জনসাধারণের দোয়া ও সার্বিক সহযোগীতা একান্তভাবে কামনা করছি।

খোরশেদ আলম চৌধুরী সম্পাদক ও প্রকাশক

“নয়া আলো” অনলাইন নিউজ পোর্টাল

Please follow and like us: