পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের দ্বিতীয় দিন ৮ জুন ২০২৫ পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর ও এর আশেপাশের এক হাজার পাঁচশ ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা হিউম্যানিটি ফার্স্ট ।
হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশের নির্বাহি পরিচালক মুহাম্মদ ইউনুস আলী বলেন, হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের তত্ত্বাবধানে এবং হিউম্যানিটি ফার্স্ট কানাডার অর্থায়নে পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর গ্রামে মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুসলিম জনগনের উদ্দেশ্যে ১০টি গরু এবং ৫টি খাসি কুরবানী করে সমস্ত মাংস ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
পরপর তিনবার (২০১৯, ২০২৩ ও ২০২৪) পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর গ্রামের দুই শতাধিক পরিবারের ওপর ধর্মীয় উগ্রবাদীরা যে ভয়াবহ আক্রমণ, লুটতরাজ, অগ্নিসংযোগ ও বর্বর হামলা চালিয়েছে, এতে পরিবারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর লক্ষ্যে আমরা কোরবানির মাংস বিতরণের আয়োজন করেছি।
তিনি আরো বলেন, হিউম্যানিটি ফার্স্ট একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংগঠন। পৃথিবীর ৬৬ টি দেশে এর শাখা রয়েছে। হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ এর একটি শাখা। হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ “মানবতার সেবায়” স্লোগান ধারন ও বাহন করেই এর কার্যক্রম পরিচালনা করছে। আমাদের বিশেষত্ব হলোঃ প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় দুর্যোগ এ আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের বেতনভুক্ত কোন কর্মকর্তা ও কর্মচারী নেই। যেহেতু বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী আমাদের নেই, তাই আমাদের প্রকল্প বাজেটের প্রায় শতভাগ বেনিফিসিয়ারীগন পেয়ে থাকেন।
বর্তমান যুদ্ধ বিধ্বস্ত গাজায় আত্মমানবতার সেবায় দিনরাত আমাদের এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এছাড়া আর্তমানবতার সেবায় বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বাস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেবামূলক কাজ এ সংগঠন নিয়মিতই করে থাকে।
শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
পঞ্চগড়ে কোরবানির মাংস বিতরণ করলো আন্তর্জাতিক সেবামূলক সংস্থা হিউম্যানিটি ফার্স্ট
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: