পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ে এক আদিবাসী (সাঁওতাল) গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার একটি গম ক্ষেত থেকে পুতুল হাজদা (৩০) নামে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহবধূ ওই এলাকার রমেশ মুরমুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত ৭টা থেকে পুতুল হাজদার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির অদূরেই এক গম ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
, || - ||
পঞ্চগড়ে আদিবাসী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: