, || - ||

পঞ্চগড়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

মোঃ নুর হাসান, পঞ্চগড় প্রত‌িন‌িধ‌ি: পঞ্চগড়ে মাধ্যমিক বিদ্যালয়ে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ স‌েপ্ট‌েম্বর) সকাল‌ে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট কেপ‌ি আল‌িম মাদরাসা হলরুমে এই
ক্যাম্পেইন হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পর‌িকল্পনা কর্মকর্তা সাবিহা কবির, বীর মু‌ক্তি‌যোদ্ধা ইসমাঈল হো‌সেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল হো‌সেন, ‌মাদরাসার অধ্যক্ষ এ আর এম শ‌হিদুল ইসলাম, চাকলাহাট ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক হোসেন প্রমূখ।

Please follow and like us: