, || - ||

পঞ্চগ‌ড়ে শীতার্তদের মা‌ঝে চাকলাহাট ইউ‌নিয়ন সমাজ কল্যাণ ফেডা‌রেশ‌নের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নুর হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগ‌ড়ে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে  চাকলাহাট ইউ‌নিয়ন সমাজ কল্যাণ ফেডা‌রেশ‌ন।

শুক্রবার (১২ জানুয়া‌রি) সকা‌লে পঞ্চগড় সদর উপ‌জেলার চাকলাহাট ইউ‌নিয়ন সমাজ কল্যাণ ফেডা‌রেশনে বাংলা‌দেশ এন‌জিও ফাউ‌ন্ডেশ‌নের অর্থায়‌নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠা‌নে চাকলাহাট ইউ‌নিয়ন সমাজ কল্যাণ ফেডা‌রেশ‌নের চেয়ারম্যান মো. স‌হিরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাকলাহাট ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ও চাকলাহাট ইউ‌নিয়ন সমাজ কল্যাণ ফেডা‌রেশ‌নের নির্বাহী প‌রিচালক মো. আব্দুল কুদ্দুস প্রামা‌ণিক।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বাংলা‌দেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সা‌বেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আ‌নিসুজ্জান স্বপন, চাকলাহাট ইউ‌নিয়ন জাতীয় পা‌র্টির সাধারণ সম্পাদক মো. কফাজ উদ্দীন প্রামা‌ণিক, ৫নং চাকলাহাট ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য মো. আব্দুল গফুর।

Please follow and like us: