, || - ||

পদত্যাগ নয় শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে: শিরীন আক্তার এমপি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
শনিবার (২৯ জুলাই) বিকেলে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নতুন করৈয়া বাজারে এক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ শিরীন আক্তার বলেন, বিএনপি শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ঢাকায় অবস্থান অবরোধ করছে। তারা আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ নয় বরং শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে এবং দেশের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচনকালীন সরকারের নির্বাচন কমিশনের অধিনে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শিরীন আক্তার বলেন, শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকার কারনে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বর্তমান ১৪ দলের সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে সকলকে আহবান করেন তিনি। করৈয়া দারুল উলূম ইসলামিয়া নূরানী মাদ্রাসার সভাপতি হারুন রশীদের সভাপতিত্বে ও মাস্টার মনছুর আহম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রউফ ভূঁইয়া, ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, কেন্দ্রীয় জাসদের সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আন্জু।
Please follow and like us: