বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী এবং ফেনী জেলা শাখার সহায়তায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেনির কর্মচারীরা পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষে কর্মবিরতি কর্মসূচি পালন করছে। গত ২০ জানুয়ারী থেকে তারা কর্মবিরতি পালন করলেও এটি টানা কর্মবিরতি নয়। ২০ ও ২১ জানুয়ারী সকাল ৯ টায় স্বাক্ষর দিয়ে ১১ টা পর্যন্ত অফিস চত্ত্বরে অবস্থান করেছে আন্দোলনকারীরা। ২২ ও ২৩ জানুয়ারী সকাল ৯ টায় স্বাক্ষর করে বেলা ১২ পর্যন্ত কর্মবিরতি পালন করে। আন্দোলনকারী তৃতীয় শ্রেনির কর্মচারীরা জানায়, আগামী ২৭ ও ২৮ জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে। ২৯ জানুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এস এস সি পরীক্ষা জনিত কারনে কর্মবিরতি কর্মসূচি বিরত থাকবে। ২৫ ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫ পর্যন্ত পুর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। ২৮ মার্চের মধ্যে দাবি না মানলে ঢাকা জাতীয় প্রেসক্লাবে মহা সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানায় আন্দোলনকারীরা।