, || - ||

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানালেন আতিকুর রহমান আতিক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
 পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দোহার-নবাবগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট এর জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। আতিকুর রহমান আতিক বলেন, করোনাভাইরাসের এই সংকটময় মূহুর্তে ঈদ বয়ে আনুক মানুষের মনে শক্তি ও সাহস। ঈদের খুশি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরো বলেন, দোহার উপজেলাকে সবুজের আচ্ছাদনে আচ্ছাদিত করতে আমরা বদ্ধপরিকর। সবুজে থাকুন, সবুজে বাঁচুন, সবুজ উদ্যোগের সাথেই থাকুন। এসময় ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে ধনী-গরীবের ভেদাভেদ দূর করতে সকলের প্রতি আহবান জানায় তিনি এবং করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় সবাইকে একসাথে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

 

Please follow and like us: