নিজস্ব প্রতিনিধি;দৈনিক নয়া আলোঃ
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর তান্ডব চলছে। অসংখ্য মানুষ একে-অপরের মায়া-মহব্বত ছেড়ে চলে যাচ্ছে না ফেরার দেশে। সেই মূহুর্তে নেয়ামত-স্বরূপ আমাদের সামনে উপস্থিত হলো পবিত্র মাহে রমজানুল মোবারক।
সেই মাহে রমজান সম্পর্কে প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন বলেছেন- “প্রথমেই বলি, আহলান সাহলান মাহে রমজান। দুনিয়ার সমস্থ মুসলিমদের জন্য নিজেদের আত্মশুদ্ধির মাস এটি। মনের ভিতরে হিংসা-বিদ্বেষ, লোভ, অহংকার, কৃপাণতা, পাপাচার ইত্যাদিকে দূর করতে প্রতি বছর এই রমজান আমাদের শিক্ষা দেয়।
কিন্তু আমরা এই একটি মাসের শিক্ষা বাকি এগারোটা মাসে কাজে লাগাতে পারলে আমাদের ওপর আরো অধিক পরিমাণে সর্বদা আল্লাহ তা’আলার রহমত নাজিল হতো। বড়ই আফসোস! সেই অনুযায়ী আমরা কাজ করতে পারিনা, আমল করতে পারিনা! পৃথিবীর একমাত্র ও শ্রেষ্ঠ মহাগ্রন্থ চিরন্তন অবিকৃত পবিত্র “কোরআন মাজীদ” নাজিল হয়েছে এই মাসেই। আমরা আজ মুসলিম হয়েও “কোরআন মাজীদ” এর পুরোপুরি তাফসীর সহ পড়তে পারলাম না, জানতে পারলাম না, বুঝতে পারলাম না! অনুধাবন করতে পারলে আজ আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি জ্ঞানে-বিজ্ঞানে নিজেদের এগিয়ে নিতে পারতাম। যে বিজ্ঞান সৃষ্টি হলো মুসলিমদের প্রচেষ্টায়; সেই বিজ্ঞান গবেষণা থেকে আজ আমরা কত দূরে! আমি মনে করি, একজন ব্যাক্তি শুদ্ধ বিজ্ঞান চর্চা যত করবে সে ততই আল্লাহ মুখী হবে। আমরা এই রমজানের মাধ্যমে শপথ করি, কোরআন মাজীদ এর সমস্থ তাফসীর অন্তত একবার হলেও গভীরভাবে উপলব্ধি করে পড়ি। গত রমজানে আমাদের মাঝে অনেকেই ছিলো, এই রমজানে আবার অনেকেই নাই। গত রমজানে আমরা একত্রে তারাবীহ সালাত আদায় করেছিলাম, এই রমজানে তারাবীহ সালাত একসাথে আদায় করার ব্যাপারে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা এক প্রকার দুভাগ্যও বটে। বান্দা আল্লাহ তা’আলার পথ থেকে দূরে সড়ে যাওয়ার কারণে এমন বিপদ আরও আসবে। তাই জীবনের সমস্থ পাপাচার থেকে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে মহাবিশ্ব ব্রক্ষ্মান্ডের অধিপতি মহান আল্লাহ তা’আলার দরবারে। আমরা যদি ক্ষমাপ্রার্থীদের মাঝে সামিল হতে পারি তাহলে মানব জীবনে আসাটা স্বার্থক বলে মনে হবে। তাই দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ, আপনারা সকলে রমজানের গুরুত্ব ও মহত্ত্ব বুঝে পুরো মাসব্যাপি রোজা রাখার নিয়্যাত করুন এবং রোজা রাখাসহ অন্যান্য ইবাদাতগুলোর মাধ্যমে আল্লাহ তা’আলার নৈকট্য লাভের জন্য ফিকির করুন। এই রমজানে নিজেকে পরিপূর্ণ দ্বীনের ওপর প্রতিষ্ঠিত হওয়ার সৌভাগ্য অর্জন করুন।”
পরিশেষে তিনি এই গণমাধ্যমের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন- প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: