শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরস্বার্থে জীবন  – রুমানা আক্তার রত্না

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

পরস্বার্থে জীবন

– রুমানা আক্তার রত্না
শত ক্ষত মনে রেখে, মুখে রেখো হাসি
সত্যের পথে সোচ্চার থেকো, একা হাও যদি
বিবেকেরে দিও প্রাধান্য তুমি আবেগ করো মাটি
এই সংসার ধুলার ঘর, রঙের মাখা মাখি।
আপনার কাছি আপনি যদি না হন আগে খাটি
তবে কী আর মিলবে বলো, মানব সুজন দুটি
আপনারে লয়ে মত্ত হয়ে করোনা আহাজারি
জন্মোই হলো মৃত্যুর লাগি ভুলিয়া যেওনা তুমি।
পরের তরে জীবন বিলিয়ে যে সুখ পাবে দিলে
সে সুখ কী আর মিলবে বলে একার করে পেলে।
Please follow and like us: