মোঃপারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটার বেড়িবাঁধের ভিতর থেকে এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে আল-আমিন (২৮) নামের ওই জেলের মৃতদেহ মহিপুর থানা পুলিশ উদ্ধার করে।মহিপুর থানা পুলিশ জানায়, এলাকাবাসীরা খবর দিলে তারা গিয়ে দেখতে পায় তাল গাছের সঙ্গে লাশের গলায় দড়ি দিয়ে ঝুলানো রয়েছে। তবে মাটির সঙ্গে পা মিশে ছিল।তারা ধারনা করেছে আত্মহত্যা করতে পারে। পাশে একটি ফান্টার বোতল পাওয়া গেছে।নিহত জেলে আলআমিন কুয়াকাটায় শ্বশুর আব্দুল আজিজের বাড়ি থাকত। তার বাড়ি মির্জাগঞ্জের পায়রা কুঞ্জে। বাবার নাম আঃ রাজ্জাক।মহিপুর থানার ওসি সোহেল আহম্মদ জানান, জেলে আল-আমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Please follow and like us: