, || - ||

পলাশবাড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার অসহায়-দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নিদের্শনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) পলাশবাড়ী সরকারী কলেজের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ময়নুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: