, || - ||

পলাশবাড়ীতে আ’লীগ নেতা আজাদুল ইসলামের উদ্যোগে সাংবাদিকদের আর্থিক সহযোগিতা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি’র দিক-নির্দেশনায় পলাশবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে উপহার হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করেন পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস, উপজেলা যুবলীগ সভাপতি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
২৩ মে (শনিবার) সকালে পৌরশহরের পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটে তার নিজস্ব কার্যালয় হতে সাংবাদিকদের মাঝে উপহার হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এদিকে, করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম দিক থেকেই আওয়ামী লীগ নেতা আজাদুল ইসলাম মানুষকে সচেতন করাসহ অসহায়-দরিদ্র মানুষদের মাঝে চাল, ডাল, লবন, চিনি, সেমাই ছাড়াও আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন।

Please follow and like us: