গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মাহাবুবর রহমান, বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ীবৃন্দ। সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্যের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
, || - ||
পলাশবাড়ীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: