, || - ||

পলাশবাড়ীতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি
গাছে ঝুলন্ত অবস্থায় জাহিদ হাসান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পৌশহরের বাড়াইপাড়া গ্রামে। সে ওই
গ্রামের শামছুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌরশহরের
বাড়াইপাড়া গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় জাহিদের মরদেহ দেখতে
পায় স্থানীয়রা। তারা থানা পুলিশকে খরব দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে
ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। জাহিদ পেশায় একজন
শ্রমিক এবং দুই সন্তানের জনক।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত
জানান, মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করা
হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্তপূর্বক জানা যাবে
এটি হত্যা না আত্মহত্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন
অভিযোগ পাওয়া যায়নি। ছবি সংযুক্ত

Please follow and like us: