গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) হিসেবে প্রদীপ্ত রায় দীপন যোগদান করেছেন।
তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে ৩৬তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভূক্ত হন। এরআগে তিনি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। পদায়ন পাওয়ার পর গত রোববার (২৫ জুলাই) সহকারি কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। প্রদীপ্ত রায় দীপন ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে এই কর্মকর্তা অবিবাহিত।
সোমবার (২৬ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে পলাশবাড়ী উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে তিনি যোগদান করেছেন।
Please follow and like us: