গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় লিখিত প্রতিবাদ বক্তব্য পাঠ করেন, উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গার বিরুদ্ধে একটি স্বার্থনেস্বী মহল তাকে পরাজিত করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সরকার বিরোধী বিএনপি/জামায়াত মদদদাতা গফ. ঝরৎধুঁষ ওংষধস-এর ফেসবুক পেজে গত ২৭ অক্টোবর বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গাকে নৌকার মনোনয়ন দেয়ায় উক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীদের চরম হতাশা শীর্ষক যে খবরটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচারের সামিল। এরই প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় হোসেনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকসহ ১৮ জন উপস্থিত ছিলেন। প্রকাশিত বানোয়াট খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
বিএনপি/জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত অতি উৎসুক বশতঃ উক্ত ফেসবুক আইডিধারীর পরিকল্পিত আওয়ামী লীগসহ চলমান ইউপি নির্বাচন বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়। সেইসাথে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিত নানামুখী ষড়যন্ত্র বন্ধে আইডিধারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে দলীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বোপরি উপস্থিত নেতৃবৃন্দ প্রকাশিত অপপ্রচার মূলক বিভ্রান্তিকর খবরের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন।
, || - ||
পলাশবাড়ীতে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: