দেশে চলমান সময় করোনাভাইরাসমোকাবিলায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বরাদ্দপ্রাপ্ত অর্থ হতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে এলাকার কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ মে (বৃহস্পতিবার) পৌরশহরের ৮টি পয়েন্টে তালিকাভুক্ত ৪’শ কর্মহীন অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।
এসময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, পৌর সহায়তা কমিটির সদস্য আলী মোস্তফা রেজা, খায়রুল ইসলাম, আজাদুল ইসলাম, শাহাদৎ হোসেন, শেফিকুল ইসলাম, পৗর ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ও পৌর সচিব মনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: