, || - ||

পলাশবাড়ীতে প্রয়াত বরেণ্য শিক্ষাবিদ-কবি-সাহিত্যিক অধ্যক্ষ হাসান আজিজুর রহমান স্যারের স্মরণে স্মরণ সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার পলাশবাড়ীর কৃতি সন্তান বরেণ্য শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, গীতিকার, সংগঠক, জ্ঞানতাপস, অনুবাধক ও অন্যন্য প্রতিভার অধিকারী অধ্যক্ষ হাসান আজিজুর রহমান স্যারের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে মরহুমের কন্যা বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা মালার সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মফিজুল হক সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. লতিফুর রহমান মানিক, অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শাহজাহান আলী, সহযোগী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) প্রভাষক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, প্রবীন সাংবাদিক নুরুজ্জামান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা প্রকাশ গোবিন্দ তালুকদার, ভিপি রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সহ-সভাপতি সাইদুর রহমান প্রধান, মনিকৃষ্ণ সেন ডিগ্রী কলেজের প্রভাষক লুৎফর রহমান, শিশু কানন স্কুল এন্ড কলেজের পরিচালক রুহুল আমিন, প্রভাষক নবীউল ইসলাম, প্রভাষক মাহমুদা বেগম, শিক্ষক মাহমুদা খাতুন, আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নু, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, অবঃ শিক্ষক শাহানারা রাবেয়া, ছেলে জিয়াউর হাসান কল্লোল, এটিম মিজানুর রহমান সুজন ও আলতাফ মাহমুদ সুইট প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য শিক্ষক আ.ই.ম. মিজানুর রহমান। শেষে অধ্যক্ষ হাসান আজিজুর রহমান স্যারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please follow and like us: