, || - ||

পলাশবাড়ীতে ভেজাল দুধ বিক্রির প্রতিবাদে মহিলা ইউপি সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

 

সারাদেশে যখন করোনা ভাইরাসে আতঙ্ক তখনও থেমে নেই অসাধু ব্যবসায়ীদের তৎপরতা গাইবান্ধার পলাশবাড়ীতে মহিলা ইউপি সদস্য বেবী বেগমের বিরুদ্ধে ভেজাল দুধ বিক্রির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঘন্টাব্যাপী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা বাজারে মহিলা ইউপি সদস্য বেবী বেগমের বিরুদ্ধে দুধে পানি দিয়ে সেই দুধ বাজারে বিক্রির প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধ করেন। মানববন্ধনে ওই এলাকার যুবসমাজ ও সাধারণ জনগণসহ কয়েক শত মানুষ অংশগ্রহণ নেয়।
অসাধু ব্যবসায়ী বেবি বেগমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন শাহ্ বিজন মিয়া, রুহুল আমিন রুবেল, শরিফুল ইসলাম শাহিন মিয়া, গোলজার শেখ ও মানুমসহ অন্যান্যরা

বক্তরা বলেন, বেবি বেগম সংশ্লিষ্ট ইউনিয়নের মহিলা সংরক্ষিত সদস্য হওয়ার তার বিরুদ্ধে কেউ কোন কথা বললে তাকে মারপিট ও মামলার ভয় দেখিয়ে একের পর এক দূর্ণীতি চালিয়ে যাচ্ছে। বক্তরা আরো বলেন নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বেবি বেগম প্রতিদিন বাজারে ভেজাল দুধ সরবরাহ করে আসছেন। ত্রাণ আর রেশন কার্ড দেয়ার কথা বলে এলাকার বিভিন্ন মানুষদের কাছ থেকে টাকা নেয়াও অভিযোগ করেন বক্তরা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নিয়ে তার এসব অপকর্মের শাস্তির দাবি করেন।

Please follow and like us: