শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ২ : আহত ১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে যাত্রীবাহীবাস ও মোটরসাইকেল মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২জন নিহত এবং অপর ১জন আহত হয়েছেন।
স্থানীয় ও থানা সূত্র জানা যায়, শনিবার বিকেলে ওই সড়কের ডাকঘর বটেরতল নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে একটি যাত্রীবাহীবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ নিহত হন। অপর আহত মোটরসাইকেল আরোহী সাগরকে (১৭) উদ্ধার করে গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোটর সাইকেল আরোহীরা সাদুল্লাপুরের বকশীগঞ্জ এলাকা থেকে গাইবান্ধা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ডাকঘর বটেরতল নামক স্থানে পৌঁছিলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহীবাস তাদের ধাক্কা দেয়। এসময় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউপি’র ছোট ছত্রগাছা গ্রামের আবু মিয়া ছেলে আকাশ মিয়া (১৮) এবং একই গ্রামের শাহারুল ইসলামের ছেলে মোস্তফা (১৯) ঘটনাস্থলেই নিহত হয়।
থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এখবর নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘাতক যাত্রীবাহী বাসটির আটকে তথ্যানুসন্ধান অব্যাহত রয়েছে।

Please follow and like us: