, || - ||

পলাশবাড়ীতে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি : থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

গাইবান্ধার পলাশবাড়ীতে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত মা ও ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পলাশবাড়ী পৌরশহরের আন্দুয়া গ্রামে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত শামছুল আলমের ছেলে সাকোয়াতজ্জামান (৩২) অন্যান্য দিনের ন্যায় ওই সময় বাড়ীর পাশের জমিতে চাষকৃত কলা ক্ষেত দেখতে যায়। এসময় আগে থেকে ওতপেতে থাকা বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত একই গ্রামের দক্ষিনপাড়ার বখাটে যুবক মোস্তা মিয়ার ছেলে বাবু (২৩), এনামুল হকের ছেলে ইমরান (১৭), আজিজুলের ছেলে সুজন (৩২), এরশাদের ছেলে আপন(১৩), হযরত আলীর ছেলে হাবিবুর (২৭) ও উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের রঞ্জু মিয়ার ছেলে মমিনুল (২৩) সংঘবদ্ধ হয়ে লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাকে একা পেয়ে বেধরক মারপিট শুরু করে। মারপিট করতে করতে সাকোয়াতজ্জামানকে সংঘবদ্ধরা তাদের বাড়ীতে নিয়ে যায়।
এদিকে বখাটেদের বেধরক মারপিটের কবল থেকে সাকোয়াতজ্জামান রক্ষা করতে তার মা বিউটি বেওয়া (৫৫) সংঘবদ্ধদের পাড়ায় এগিয়ে গেলে বখাটে পরিবারের মহিলারা তাকেও মারপিট করে গুরুতর আহত করে। অবস্থা বেগতিক টের পেয়ে আহত মা ও ছেলেকে মারপিট থেকে নিভৃত হয়ে ঘটনাস্থল থেকে তারা দ্রæত সটকে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর আহত মা ও ছেলেকে উদ্ধার করে আগলিয়ে রাখে।
তুমুল সংঘর্ষ বাধার খবর পেয়ে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে। এসআই সঞ্জয় সাহার নেতৃত্বে এসআই আজিজসহ সঙ্গীয় কনস্টেবল ঘটনাস্থলে অভিযান কালে বখাটেদের ওই পাড়ার মেহের আলীর বাড়ী থেকে সাকোয়াতজ্জামানকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এরিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়েরের করা হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন অপরাধকর্মের সাথে জড়িত সংঘবদ্ধ বখাটেদের মারপিটের বিষয়টি নিয়ে উভয়পাড়াবাসির মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোন মুহুর্তে এ নিয়ে আবারো সংঘর্ষ বাধার আশঙ্কায় ভীতসন্ত্রস্ত পাড়ার সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
অপরদিকে সংঘর্ষের কারণ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, আহত সাকোয়াতজ্জামান তার এবং তার পরিবারের ব্যবহার্য মোবাইল চার্জ না থাকায় গত ১৬ এপ্রিল পার্শ্ববর্তী আন্দুয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে তাদের তিনটি মোবাইল ফোন চার্জে দেয়। ঘটনার আকস্মিকতায় পরবর্তী কিছুক্ষনের মধ্যে চার্জে দেয়া তিনটি ফোনই চুরি যায়। মোবাইল চুরির সাথে জড়িত ওই বখাটে যুবকদের সন্দেহ করার বিষয়টি নিয়ে সংঘর্ষের সুত্রপাত বলে জানা যায়। মোবাইল ফোন উদ্ধারে পরবর্তীতে নানা কৌশল অবলম্বন করার প্রেক্ষিতে এক পর্যায় দু’টি মোবাইল ফিরে দেয়।
অবশিষ্ট মোবাইলটি ফেরত পেতে বিভিন্ন চাপ সৃষ্টি করেও তা এখনো পাওয়া যায়নি। এঘটনার জের ধরেই বখাটেরা মা ও ছেলেকে মারপিট করে গুরুতর আহত করে। এলাকার ভূক্তভোগি সচেতন মহল চিহিৃত এসব বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন।

Please follow and like us: