গাইবান্ধার পলাশবাড়ীতে রবির আলো মানব কল্যাণ সমিতির উদ্যোগে ফায়ার সার্ভিস কর্তৃক এক মৌলিক প্রশিক্ষণ ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়ইপাড়া মোড় নামক স্থানে এ মহড়া অনুষ্ঠিত হয়। কিশোরগাড়ী রবির আলো মানব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান শেখের সভাপতিত্বে অগ্নিমহড়া পূর্ব সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগাড়ী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউল ইসলাম জুয়েল। ফায়ার সার্ভিসের ফাইটারগণ অনুষ্ঠিত অগ্নিমহড়ায় একটি গ্যাস সিলিন্ডার-এ আগুন লাগিয়ে তা বিভিন্ন কৌশল অবলম্বনের মধ্যদিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। এ বিষয়ে তাৎক্ষনিক করণীয় কি? শুধুমাত্র খালি হাতে কিভাবে সিলিন্ডারের আগুন নিভাতে হবে? সিলিন্ডার সমান বালতির মাধ্যমে কিভাবে আগুন নিভাতে হবে, ভিজা কম্বল বা কাঁথা ভিজিয়ে আগুন নেভানো এবং ড্রামে আগুন দিয়ে ভিজা চট দিয়ে আগুন নিভানোর কৌশল শিখিয়ে দিয়ে উপস্থিত নারী পুরুষকে।
এ কৌশলগুলো রপ্ত করে এবং একে-একে এ মহড়ায় অংশগ্রহণ করে উপস্থিত জনসাধারণ।এসময় উপস্থিত স্থানীয়রাও কৌশল রপ্ত করার মাধ্যমে আগুন নিভিয়ে আনন্দ প্রকাশ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন পলাশবাড়ী ফায়ার স্টেশন ইনচার্জ মশিউর রহমান।