, || - ||

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

 

করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাব জনিত কারণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধার আয়োজনে পলাশবাড়ী উপজেলায় ৩’শজন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে পৌরশহরের পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এসব মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বানিহীর সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ময়নুল হক ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার মধ্যে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি বিতরণ করা হয়।

Please follow and like us: