গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে রইচ উদ্দিন আহম্মেদ (রঃ) নূরানী হাফিজিয়া কওমী মাদ্রসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে ঢোলভাঙ্গার ঝালিঙ্গী গ্রামে অত্র মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল হক হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর চকবাজার ২৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ্ জামিল সরকার ও যুবলীগ নেতা জিল্লুর রহমান ছাড়াও আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দসহ মাদ্রাসার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শেষে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ।
Please follow and like us: