, || - ||

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে অসহায়, দুঃস্থ শীতার্ত দরিদ্র মানুষের মাঝে ৩’শ কম্বল এবং মাক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।
এসময় হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ ইউপি সদস্যগণ ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।

Please follow and like us: