, || - ||

পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

দেশে চলমান সময় করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে পৌরশহরের পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কর্মহীন-অসহায়-দরিদ্র ৩’শ ৫০জন সদস্যের পরিবারে মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী সভাপতি আবু বকর প্রধান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন কর্মহীন-অসহায়-দরিদ্রদের মাঝে আগামী দিন গুলোতেও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us: