, || - ||

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হকের অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

কোভিড ১৯ করোনাভাইরাস মোকাবেলাসহ আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের নিমিত্তে নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার।
সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ আনিসুর রহমানের হাতে তিনি ১টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার তুলে দেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক বলেন, করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে যার যার অবস্থান থেকে আমাদের সকলকে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। পলাশবাড়ীসহ অত্রালাকার মানুষ যাতে ভালো চিকিৎসা সেবা পায় এ বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

Please follow and like us: