, || - ||

পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩’শ পরিবারের মাঝে পুষ্টিকর শিশু খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

দেশে চলমান সময় করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে পুষ্টিকর শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ জুন (বুধবার) পৌরশহরের আটটি পয়েন্টে তালিকাভুক্ত ৩’শ পরিবারের মাঝে পুষ্টিকর শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, পৌর সহায়তা কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, পৌর সহায়তা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মো. ময়েন উদ্দীন সরকার, আজাদুল ইসলাম, শাহাদৎ হোসেন, আবুল কালাম আজাদ, সুলতাল মন্ডল ও পৌর সচিব মো. মনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us: