, || - ||

পলাশবাড়ী পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন প্রথম মেয়র বিপ্লব

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন প্রথম মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
সোমবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান তাকে এ দায়িত্বভার বুঝে দেন।
এসময় মেয়র পতœী জান্নাতুল ফেরদাউস বিপ্লব, নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ, পৌর সচিব, পৌর প্রকৌশলী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী রোস্তম আলী ও মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন প্রমুখ।
দায়িত্বভার গ্রহণের পর প্রথমদিন মেয়র বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ছাড়াও পৌরসভার সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

Please follow and like us: