, || - ||

পলাশবাড়ী পৌর মেয়রকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের শিক্ষার্থীদের সংগঠন উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান কালে উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নোমান রুসাফী, সাধারণ সম্পাদক কাওসার কিমন, সাবেক সাংঠনিক সম্পাদক রেজওয়ান, সাংগঠনিক সম্পাদক ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মুন্নাসহ অন্যান্যদের মধ্যে জিসান, রায়হান, মাহবুব ও মিঠু উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নোমান রুসাফী বলেন, আমরা তার কাছে পলাশবাড়ী পৌরসভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি। আমাদের পলাশবাড়ী পৌরসভার স্কুল কলেজের উন্নয়ন হলে শিক্ষার মান উন্নত হবে। তাই পলাশবাড়ী পৌরসভায় শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

Please follow and like us: