নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ভোটার তালিকা হাল নাগাদ করণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: জোবাইদা খাতুন, স্থানীয় কাউন্সিলর জুলহাস মিয়া ও মহিলা কাউন্সিলর শাহানা পারভীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঘোড়াশাল পৌরসভায় প্রায় দশ দিনের মতো এই কার্যক্রম চলমান থাকবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।এছাড়া পৌর এলাকার প্রায় সাড়ে ৪ হাজার ভোটার হাল নাগাদ হবে বলেও জানা যায়।
Please follow and like us: