, || - ||

পলাশে মাদ্রাসার অধ্যক্ষকে পেটালেন ম্যানেজিং কমিটির সদস্য

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষকে পেটানোর অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম পাঠানের বিরুদ্ধে।  সোমবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগি অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করিম বাদি হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগি অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করিম জানান, ইছাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে প্রায় চার থেকে পাঁচ ধরে এলাকার কয়েক জনের সাথে মনোমালিন্য চলে আসছিল। সেই সুযোগে ম্যানেজিং কমিটির সদস্য রহিম পাঠান মাদ্রাসার রশিদ বই নিয়ে গিয়ে কোনো হিসেব দিচ্ছিল না।

এসব নিয়ে আব্দুর রহিম পাঠানের সাথে অধ্যক্ষ রেজাউল করিমের একাধিকবার মনোমালিন্য হয়। । ভুক্তভোগি অধ্যক্ষ আ.ক.ম রেজাউল করিম আরও জানান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম পাঠান বিশৃক্সখলা করার জন্য একটি নাটক সাজিয়ে সোমবার সকালে তার ছেলে (এই মাদ্রাসার দাখিল ১০ম শ্রেণির ছাত্র) মেহেদী পাঠানকে মাদ্রাসায় পাঠায়। এ দিন মাদ্রাসায় অনুষ্ঠিতব্য অর্ধ বার্ষিক পরীক্ষা শুরুর প্রায় ১০ দিন পূর্বে মাদ্রসার বেতন,সেশন চার্জ ও পরীক্ষার ফিস পরিশোধ করার নোটিশ থাকা সত্তে¡ও পরীক্ষার দিন (সোমবার) সকালে পরীক্ষা দেওয়ার জন্য অধ্যক্ষকে মৌখিকভাবে অনুরোধ করে মেহেদী পাঠান। সে সময় মেহেদীকে তার বাবাকে ফোন দিয়ে আনার কথা বলেন অধ্যক্ষ রেজাউল করিম। এর কিছুক্ষণের ভিতরেই পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম পাঠান মাদ্রাসায় এসে অধ্যক্ষের রুমে প্রবেশ করেই দুর্ব্যবহার শুরু করেন।

এরপর মাদ্রাসার বাহিরে আগে থেকেই উৎপেতে থেকে অধ্যক্ষ রেজাউল করিম ওনার এক সহকারী শিক্ষকের মোটরসাইকেল দিয়ে বাড়ি যাওয়ার পথে আব্দুর রহিম পাঠান সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলের গতিরোধ করে রাস্তায় ফেলে অধ্যক্ষকে পেটাতে থাকেন। এরপর আশপাশের লোকজন ছুটে এলে আব্দুর রহিম পাঠান চলে যায়।  এ বিষয়ে আব্দুর রহিম পাঠানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধর করার ঘটনাটি অ¯^ীকার করে বলেন, পরীক্ষার দিন আমার ছেকে ঘাড় ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়ার বিষয়টি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করার জন্যই মোটরসাইকেল থামাতে বলে ছিলাম। ওনাকে কোনো মারধর করা হয়নি।  এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, অধ্যক্ষকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us: