সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পলিটেকনিকে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মেকাট্রনিক্স ডে উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
ঠাকুরগাঁও প্রতিনিধি:
“কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে”এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ২৪ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে২০১৮-১৯ সেশনের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মেকাট্রনিক্স ডে উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে বিভাগীয় প্রধান কম্পিউটার হেলাল উদ্দিন আহমেদের  সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‍্যালিটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।  আলোচনা সভায় বক্রারা বলেন, মেকাট্রনিক্স (Mechatronics) ইঞ্জিনিয়ারিংয়ের একটি জনপ্রিয় শাখা। বাংলায় তড়িৎযন্ত্র প্রকৌশল। মেকাট্রনিক্স ও ইলেক্ট্রনিক্স মিলে মেকাট্রনিক্স শব্দটি উদ্ভূত। মেকাট্রনিক্স কল্পবিজ্ঞানকে বাস্তবে রূপায়নে সক্ষম। কল্পনাজগতের রোবটসঙ্গী যে কিনা কাজ করবে বিনা স্বার্থে- এরকম ধ্যান-ধারণার বাস্তবিক রূপের অপর নাম মেকাট্রনিক্স।
আমাদের দেশে মেকাট্রনিক্স বিষয়টির সঙ্গে অনেকেই অপরিচিত। এর যাত্রা বাংলাদেশে কয়ের বছরের। সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর এই বিষয় পড়ার সুযোগ সব বিশ্ববিদ্যালয়ে এখন নেই। তবে প্রসার বাড়ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মূলত এই বিষয়টি পড়ার সুযোগ দেয় প্রথম। সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী প্রকৌশল প্রথম নাম লেখায় এই বিষয় চালু করার ক্ষেত্রে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেকাট্রনিক্স বিভাগ চালু করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো এ দিবসটি পালন করা হয়। বক্তারা আরো বলেন এটি বাস্তবায়িত হলে এর সুফল ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ,আলী আকবর খান, উপাধাক্ষ, প্রকৌশলী খোরশেদ আলম, বিভাগীয় প্রধান ,শামীম সুলতান ( কম্পিউটার), বিভাগীয় প্রধান রাসেল মিয়া (ননটেক) । এছাড়া র‍্যালিতে প্রায়ই তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Please follow and like us: