পল্লী বিদ্যুতে অফিস সহায়ক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ৪ চার লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজংগা গ্রামের মোঃ মোফাক্কার হুসাইনের ছেলে মোঃ সোহাগ হুসাইন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ডুমুরিয়া জোনাল অফিসের আওতায় দক্ষিণ চুকনগর ও দক্ষিণ চাকুন্দিয়া গ্রামে রিডিং গ্রহন ও বিল বিতরণের সময় গত ১৫/১০/২০২০ ইং তারিখে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের মোঃ আসাদুর রহমানের ছেলে মোঃ মাহমুদুর রহমানের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে পল্লী বিদ্যুতে অফিস সহায়ক পদে চাকরির প্রলোভন দেখিয়ে গত ২৫/১০/২০২০ তারিখে ৪ চার লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার সময় সোহাগের স্বাক্ষরিত সাউথ ইষ্ট ব্যাংক লিঃ ডুমুরিয়া শাখার ০০১২১০০০০৪০৪৭ নং একটি চেক প্রদান করে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজও তিনি চাকরি দিতে পারেনি। এমনকি এখন টাকা ফেরত দিতে নানা তালবাহানা করছে। বর্তমানে তিনি কয়রা জোনাল অফিসে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) কমর্চারী হিসেবে কর্মরত আছেন। এব্যাপারে মোঃ সোহাগ হুসাইন টাকা নিয়ে চাকরি দেয়ার বিষয়টি স্বীকার করেছেন।
, || - ||
পল্লী বিদ্যুতে অফিস সহায়ক পদে চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: