করোনাভাইরাস এড়াতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে বর্তমানে এক জেলার লোক অন্য জেলায় আগমন কিংবা প্রস্থানের করতে পারবেনা। এমন নিষেধাজ্ঞা উপেক্ষা করে
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কিশোরগঞ্জ থেকে মালবাহী ট্রাকে করে আনোয়ার হোসেন (৫০) নামক এক ব্যক্তি ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ী সড়কের সার্জেন্ট ম্যানসন নামক ভাড়াবাসায় অবস্থান করে৷ ১৭ এপ্রিল সকাল থেকে আনোয়ার হোসেনকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করে। এলাকাবাসী বিষয়টি স্থানীয় কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসাকে জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করেন। শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পৌছান ছাগলনাইয়া থানার এএসআই মতিউর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসআই মতিউর রহমান প্রতিবেদককে জানান, সে মালবাহী ট্রাকে করে ছাগলনাইয়ায় আসে। বর্তমানে আনোয়ার যে বাসায় অবস্থান করছে ঐ বাসার মধ্যে তিনটি পরিবার থাকে। তিনটি পরিবারকে লকডাউন করা হয়েছে। এ তিন পরিবারের সদস্যদের কোন কিছু প্রয়োজন হলে স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি তা পৌছে দিবেন বলেও জানান এএসআই মতিউর রহমান। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে এ ব্যক্তির আগমনের খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।