, || - ||

পহেলা জানুয়ারী থেকে ছাগলনাইয়ায় চালু হচ্ছে লোকাল বাস সার্ভিস

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

সুদীর্ঘ একযুগেরও অধিক সময় যাবত ছাগলনাইয়ায় বন্ধ ছিলো লোকাল বাস সার্ভিস। বাস সার্ভিস না থাকায় সিএনজি চালিত অটোরিক্সাই ছিলো এ জনপথের সর্বস্তরের মানুষের যাতায়াতের এক মাত্র যান মাধ্যম। ছাগলনাইয়া উপজেলা ছাড়া ফেনীর অন্য সকল উপজেলায় ছিলো গণপরিবহন। গণপরিবহন বাস সার্ভিস ছাগলনাইয়ায় না থাকায় অসাধু সিএনজি চালকরা যাত্রী সাধারণকে নানাবিধ হয়রানির সম্মুখীন করে আসছে বলে বিভিন্ন মহলের অভিযোগ। নির্ধারীত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সাথে খারাপ আচরনের অভিযোগ উঠে চালকদের প্রতি। সম্প্রতি ছাগলনাইয়ায় লোকাল বাস সার্ভিস চালুর দাবীতে ছাত্র সমাজের পক্ষে স্থানীয় সাংসদ শিরীন আখতার, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমাদর, মেয়র এম মোস্তফা ও থানার ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে ফেনী-ছাগলনাইয়া-বক্সমাহমুদ রুটে “জীলানী পরিবহন মিনি বাস সার্ভিস” নামক পরিবহন ছাগলনাইয়ায় যাত্রী সেবা দিবে বলে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সাথে চুক্তি করে।

বুধবার (১ লা জানুয়ারী, ২০২০) বিকেলে জেলা শহর ফেনী থেকে এ বাস সার্ভিস’ শুভ উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টায় এ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে এম মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, জীলানী পরিবহন মিনি বাস সার্ভিস’র মালিক আবদুল কাদের জীলানী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন।

অনুষ্ঠানে মতামত প্রকাশ করেন, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল ও মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সহিদ উল্যাহ মজুমদার, শিক্ষার্থী জামিল হোসেন ভুইয়া ও এমদাদুল হক। উক্ত মতবিনিময় সভায় অতিথিবৃন্দ বলেন, দীর্ঘ পর ছাগলনাইয়ার ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের প্রত্যাশার লোকাল বাস সার্ভিস চালু করা হচ্ছে। বাস মালিক, চালক, হেলপার এবং যাত্রী সকলে সকলকে সহযোগীতা করলেই এ বাস সার্ভিস চালু থাকবে। ছাগলনাইয়া থেকে ফেনী সদর হাসপাতাল মোড়ে গিয়ে যাত্রী নামাবে এবং ভাড়া নির্ধারণ করা হয় ১৫ টাকা। পলি টেকলিকেল কলেজ, কনট্রাক্টর মসজিদ, পাঠাননগর বাজার, বাংলা বাজার ও ছাগলনাইয়া বাজারে বাস থেমে যাত্রী নামাতে ও উঠাতে পারবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া অন্যান্য বাজারে যদি যাত্রী নামতে চায় তাহলে নামতে পারবে কিন্তু নতুন যাত্রী বাসে তুলতে পারবেনা বলেও সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, বাসে যদি একজন রিক্সা চালকও যাত্রী হয়ে উঠে তার সাথেও বাস চালক কিংবা হেলপার উত্তম ব্যবহার করতে হবে। যাত্রীদের খেয়াল রাখতে হবে চালকরাও আমাদের মতো মানুষ তাই তাদের সাতেও আমরা খারাপ আচরণ করবোনা। তিনি আরো বলেন, আগামী ৬ মাসের মধ্যে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ রুটে ও ছাগলনাইয়া করেরহাট রুটে আমরা লোকাল বাস সার্ভিস চালু করবো।

Please follow and like us: